স্বাধীনতা:: রঞ্জন ভট্টাচার্য:: ব্যারাকপুর,
সাম্য ছাড়া স্বাধীনতা হয়না
মৈত্রী ছাড়া স্বাধীনতা...!
শুধু কথার ফুলকি দিয়ে স্বাধীনতা হয় না
কাজ এবং কথা এই দুই সামঞ্জস্যতাই হলো স্বাধীনতার মূলমন্ত্র ।
যেখানে আজও গরিবি অরণ্য
চোখের সামনে ভাসছে
আর গণতন্ত্রে মাত্রাবৃত্ত উপার্জন মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ
সেখানে স্বাধীনতা বলে কিছু নেই
শুধু আওয়াজ আওয়াজ আমরা স্বাধীন
মুক্ত কণ্ঠে সংগীতের আহ্বান আমরা স্বাধীন
মঞ্চে মঞ্চে স্বাধীনতা উদ্বোধন
আমরা স্বাধীন
দেশের উন্নতি হবে কী! গরিব যে তলানীতে সেই তলানীতে আজো ও বর্তমান ।
সম্পত্তির পঁচাত্তর ভাগ কতিপয়ের কুক্ষিগত
সেখানে স্বাধীনতা বলতে কী বোঝায় শুধু ভাষার ফুলকি ,জোয়ার ভাটার মতো খেলে যায় ।
নদী যখন স্থির হয় অচঞ্চল গতিতে বইতে থাকে ।তখনই নদীর স্বাধীনতা কি তার কিছুটা উপলব্ধি হয়। নয়তো সমাজের বুকে খরস্রোতা নদীর জোয়ার ভাটার মধ্যে দিয়ে খড়কুটোর মতো, মোচার খোলার মত গরিবি উড়ে যাবে আর গরিব থেকে গরিবিয়ানা কাটবেনা ।স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা বলে মানুষ ঠকানোর কোন অর্থ হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন