বুধবার, ২১ জুলাই, ২০২১

 তিতাস:: রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুর।



তিতাসের কূল ভরা জল আর বুক ভরা ঢেউ 

যেন নিষ্প্রভ

আগাছা কচুরিপানা গ্রাস করেছে 

নেই মাঝি মল্লার হাঁক।

নিরবতার এক সর্পিল নিদর্শন 

অশ্রুঝরা হৃদয় বিদায়ক করুন কাহিনী 

যত দেখি শুধু মনে পড়ে তোমাকেই 

কোথায় যেন উচ্ছলতায় দুরন্তপনার আকুলি বিকুলি মন 

লগি ঠেলে ভেসে যেতাম অজানার খোঁজে 

তুমি ছিলে সাথী একাকী ..........

সব ভয়-ডঢ় উপেক্ষা করে সমাজ শাসন অগ্রাহ্য করে শুধু ভালোবাসার তাবিজ হয়ে..... 

আজ যেন তোমার মাঝেই দেখি তিতাসের প্রতিচ্ছবি চোখে মনে হৃদয় ভালোবাসার করুন কাহিনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html