দেশের মাটি
রঞ্জন ভট্টাচার্য , ব্যারাকপুর
এ মাটিতেই ছিল শাসন দুর্বৃত্তের
এ মাটিতেই ছিল সম্রাট সুলতান রাজা উজির
এ মাটিতেই ক্ষতবিক্ষত করেছে বিদেশি চক্র । বহু দস্যুর আক্রমণ সহ্য করেছে মাটি ।
আমার দেশ ভারতবর্ষে জন্মেছে সূর্যসেন বাঘা যতীন নেতাজির মত মহান মাটির মানুষ
আবার এখানেই মরুভূমি বালুময় যত্রতত্র
সেখানেই আমার বাস
মাটিকেই আস্বাদন করে হয়েছি বড়
মানুষ হবার চেষ্টা করেছি
স্মরণাতীত কাল থেকে বহু মহাজ্ঞানী মহাজন পথ অনুসরণ করে ...
এ মাটিই আমার মাটি, এ মাটি আমার দেশ এ। মাটিই বিশাল এ ভারতবর্ষে ।
এ মাটি ধসে যায় ভূমিকম্পের ভয়াবহতা
আবার ফলে শস্য-শ্যামলা সোনার ফসল
আমার এ দেশ স্বাধীনতার সংগ্রামে মাটি আঁকড়ে থাকার হৃদয়ের যন্ত্রণা দিয়ে রক্তে লাল হয়েছে দেশের মাটি
বহু শহীদের অকালমৃত্যু অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে এ মাটি জয় করেছে স্বাধীনতা
আমার দেশ ভারতবর্ষে ,এ মাটি শ্রেষ্ঠ, এ আমার মা এ আমার জন্মভূমি স্বর্গভূমি,
জানাই প্রণাম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন