আবারো বর্ষ আসে
রঞ্জন ভট্টাচার্য ব্যারাকপুর
কত বর্ষ আসে
শতবর্ষ যায়
আসেনা নতুন বর্ষ ,
গরিব হাসে
ধনীরা কাশে
তবু নেই তো মনের হর্ষ।
গাছে গাছে ফুল
সবই যেন ভুল
ডাকেনা মুনি-পাপিয়া ,
মাঠে মাঠে ধান
মনে আনচান
কে যেন নেয় রে কাটিয়া ।
তবু বর্ষ আসে
সরু গলি বেয়ে
পচা খালের পাড়ে ,
আনন্দে ওরা
হয় দিশেহারা
বোঝে শেষে হাড়ে হাড়ে।
বসন্ত আসে
হৃদয়ের কোনে
মন হয় আনমনা ,
কী জানি কখন
ডেকে ওঠে মনে
দেয় শুধু গঞ্জনা।
তবুও বর্ষ আসে ....
এমনটাই যে ঘটে আসছে আবহমানকাল ধরে... কবির আক্ষেপ নতুন নয় 🙏
উত্তরমুছুনExcellent.
উত্তরমুছুন