শুধু তুমি এলে ব'লে
রঞ্জন ভট্টাচার্য
ব্যারাকপুর।
আজ অনেকদিন পর বৃষ্টি এলো
গ্রীষ্মের দাবদাহে যেন সব ফুটিফাটা
কলজে গেছে কাঠ হয়ে ,
হঠাৎ কালবৈশাখী
যেন তুমি এলে....
উড়িয়ে ধুলো মাঠের পর মাঠ
এক ঘূর্ণায়মান এলোকেশী হয়ে !
হাওয়া এলোমেলো
নিতান্তই ছিটেফোঁটা
তবু এলো ....
জুড়ায়ে দিল মন
প্রাণ জুড়ালো তোমারই ছোঁয়ায়
বহু অপেক্ষার অবসানে
তুমি এলে ....
মুছালে আঁচলে সে ফোঁটা জল
বয়ে গেল মনে নিভিয়ে অনল
গোধূলি সন্ধিক্ষণে
শুধু তুমি এলে বলে.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন