অণুর সমাহার
রঞ্জন ভট্টাচার্য :: ব্যারাকপুর
১.
শিরদাঁড়া যদি থাকে
ঘুরে দাঁড়াও।
২
এখানে একটু ব্যথা লাগল
যা ওষুধে সারবে না
তোমার আদরেই ......
৩
বন্ধুর নিরবে কাঁদা আর অভিশাপ
একই রকম
বন্ধুর মর্যাদা রাখতে হয়।
৪
বন্ধুত্বের চাবিটা কখনো
মরচে ধরাতে নেই
মন খুলে বলা আর শোনা
বন্ধুত্বের চাবিকাঠি।
৫
নিজের দুঃখ না বলে
সুখটা ভাগ করে দিলে
বন্ধুত্বের মর্যাদা পাওয়া যায়।
৬
অমাবশ্যার চাঁদ দেখা
আর অন্ধ বিশ্বাসে বন্ধুত্ব স্থাপন করা
একই কথা।
৭
গুরু যেমন যাচাই করে নিতে হয়
বন্ধুত্বও তাই ।
৮
চাষির ঘরের জন্মে
রাজা হওয়া যায়
রাজার ঘরে
রাজা নাও হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন