বুধবার, ২১ জুলাই, ২০২১

 পথ একটাই

রঞ্জন ভট্টাচার্য ব্যারাকপুর


ব্যথার প্রকোষ্ঠ গুলি যখন পরিপূর্ণ হয় 

তখনই শুরু হয় সুখের সমীরণ ।

বিলম্বিত লয়ে বয়ে চলে অজানার খোঁজে 

নিন্ম অক্ষরেখা থেকে মধ্য অক্ষরেখা আর 

যেখানে দ্রাঘিমাংশের সাথে একাত্ম হয়ে 

মিলন ঘটে ;

তখনই শুরু হয় শান্তির বাতাবরণ ।

সেখানে নিরক্ষরেখা অতিক্রম করা একান্তই দরকার এই তিন রেখার মহা মিলনই হলো পরম প্রাপ্তি 

যা জীবনে একবারই আসে ।

এখানে সাত্ত্বিক বা নাস্তিক সবার একই পথ 

কেউ হয়তো বাঁশের ভেলায় 

কেউবা পালকি ;

পথ একই মত আলাদা 

স্মৃতির অন্তরালে বিস্মৃতির পথে 

এগিয়ে চলা।


২টি মন্তব্য:

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html