এ দিবস
রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুর।
এ দিবসেই আমি তোমাকে চাই
আজ না পাই আগামী দিবসের অপেক্ষা ....
ঠিকানা নাই বা দিলে ,
ফুটপাতে ফুটপাতে গাঙের ধারে ধারে
প্রিন্সেপ ঘাট হয়ে যতদূর চোখ যায়.... শুধুই এ দিবসে।
দেখতে চাই তোমার লালিত্য লাবণ্যময়তা
তোমার হৃদয় গহীনে লুকিয়ে থাকা
অতৃপ্ত আশার ব্যঞ্জনা,
কামনাকে দূরে রেখে ভালোবাসা অকৃত্রিম দ্বার
উন্মুক্ত করেছে কি ?
আমি সেই আমি....
বেদনার সরোবরের ডুবে আজ
সাগরে বেদনা খুঁজে ।
শুধু উপলব্ধির পথে হেঁটেও
উপলব্ধ হলো না
তুমি কে, কেন, কোথায় তোমার শেষ....!
*"*"*"*"*" "*"*"*"*"*"*" "*"*"*"*""*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন