কবিতা সবিতা
রঞ্জন ভট্টাচার্য ব্যারাকপুর
কবিতার অঙ্গ-প্রত্যঙ্গ ছানতে ছানতে
যখন কোন রস কষ পেলাম না
সবিতায় মগ্ন হলাম ।
ধ্যানস্থ হয়ে বহু তপস্যার পথে
শুধু মরূতাপ আর উষ্ণ প্রস্রবণ
কোমলতার বিন্দুমাত্র রস নেই সেখানে
ধ্যান যতই গভীরতর হয়
কী তেজোদ্দীপ্ত রূপ প্রত্যক্ষ করি
একই দেহে যেন সহস্র জ্যোতি
আমাকে বেষ্টন করে ।
কী নেই তাতে ....।
শব্দে প্রক্ষেপণ উপমা উৎপ্রেক্ষা ছন্দ লয় ভাব- বিভাব .....
সব একাকার হয়ে উদ্বেলিত করলো
ফিরে এলাম চৈতন্যের পথে
আবার কবিতার মূল স্রোতে
বিগলিত ধারায় এক তোটিনী...
অসাধারণ লেখা হয়েছে কবিতাটি ।👌
উত্তরমুছুন