শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বিপাশা

                 বিপাশা

রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুর,


বিশ্বামিত্র শাপে পুত্রনাশা বশিষ্ঠ 

      উন্মাদ ভারাক্রান্ত হৃদয়ে 

      তোমার বুকে ঝাঁপ দেন 

                      মুনি 

দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে স্ব-শাপে

       মৃত্যুহীন ভয় নিয়ে 

          জলের গভীরে ।


কোলে তুলে নিলে তাঁকে 

       জড়ায়ে উরসে 

প্রাণভিক্ষা দিয়ে ফিরিয়েছো

    আজ ফেরাও বহুজনে 

        অকাতরে প্রাণ ।

ভিক্ষা চাই সে আশায় 

         মৃত আমি 

        এ সংসারে 

ফিরিয়ে নাও ফিরিয়ে নাও 

         হৃদয়ে বাঁধনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html