রবিবার, ২১ নভেম্বর, ২০২১

 


অসীম সীমার বুকে ::

রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর


রাতের খেলাঘরে তোমার উপস্থিতি 

হয়েছিল মধুময় 

আঁচলের ফাঁকে প্রকৃতির সেই অপরূপ সৃষ্টি আজও ভাসে... 

শিবের উন্মত্ত ঢেউ তরঙ্গায়িত হতে হতে তোমার উরসে 

কাদার তাল কে দলন করে আমারও যে নতুন সৃষ্টি নিজের মত করে হৃদয়ের গহীনে সময় দিয়েছিলে তুমি সেই নির্মাণে 

আমার অদক্ষ হাত দক্ষতার চরমসীমায় তোমার ঐকান্তিক ইচ্ছায় আজ আমি সীমানা অতিক্রম করে অসীম সীমার বুকে ।


২.


খোঁজ :: রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর।



দীর্ঘ যৌবন যন্ত্রণার পরিসমাপ্তি যেন তোমার আঁচলের ছায়ায় 

কথোপকথনের পাত্রটা আজ ভরাট হতে চলেছে জীবন যন্ত্রণা অপরিশোধিত প্রবাহিত রক্ত ধীরে ধীরে প্রশমিত

তবুও কেন শোধন যন্ত্র মাঝে মাঝে বিগড়ে যায় বোঝাপড়ার মাত্রাটা বুঝি কোথাও অমীমাংসিত রয়ে গেছে 

গভীর মননে পথ পরিক্রমা করতে করতে যদি সে পথের খোঁজ পাওয়া যায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html