স্মরণে
রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুর।
১৩:০৬:২০২১.
তোমার বহুমুখী প্রতিভার চিহ্ন রেখে গেছো
এই সমাজের বুকে ...
হতদরিদ্র সংগ্রামী মেহনতী মানুষের চলার পথে ।
তোমার চলচ্চিত্রে টনক নড়েছে সব বুর্জোয়া শ্রেণির, স্বৈরতান্ত্রী বিরুদ্ধাচারণে তুমি তো তুমিই।
নিজেকে বিলীন করেছ মেহনতী মানুষের হৃদয়ের মাঝে ,
যারা কাঠফাটা রোদে লাঙ্গল চালিয়ে খায়
যারা নিঃশব্দ নীরবে কারখানায় খেটে যায়
প্রখর রৌদ্রে যারা সড়ক বানায়
তুমি তাদেরই হৃদয় করেছো জয়
ভয় হয় ভয় হয় ভয় হয়!
সেইসব মানুষের যারা গরীবের রক্ত চুষে চুষে খায়
যারা গরিবের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়
যারা হৃদপিণ্ড পিষে মারে।
তুমি শাসন করেছে তাদের ....
তোমার শক্তি মুক্তি পথ দেখায়
আমরা তোমারি দিশারী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন