দুঃসময়ে কবিতা ::
ভয়
রঞ্জন ভট্টাচার্য, ব্যারাকপুরঅন্ধকার ছেয়েছে পৃথিবী
দামিনী যে দেয় ডাক
ভীত সন্ত্রস্ত পশুপাখি সব
মানুষ যে হতবাক !
কি হয়েছে কেউ জানে না
জানে কি মনের ভাবনা কবি ?
হৃদকমলে ফুটে সব
হতাশা দুঃখের করুন ছবি ।
ভাঙছে নদীর বুকের বাঁধন
সাগর যেন করছে শোষন
প্রকৃতি আজ রুষ্ট হয়ে
সবখানেতে চলছে রোদন ।
আয় রে সবাই এগিয়ে আয়
এবার দুঃখ করতে জয়
চলছে যুদ্ধ চলবে এখনো
নেইরে অবলা নেই রে ভয়।
ভীত সন্ত্রস্ত পশুপাখি সব
মানুষ যে হতবাক !
কি হয়েছে কেউ জানে না
জানে কি মনের ভাবনা কবি ?
হৃদকমলে ফুটে সব
হতাশা দুঃখের করুন ছবি ।
ভাঙছে নদীর বুকের বাঁধন
সাগর যেন করছে শোষন
প্রকৃতি আজ রুষ্ট হয়ে
সবখানেতে চলছে রোদন ।
আয় রে সবাই এগিয়ে আয়
এবার দুঃখ করতে জয়
চলছে যুদ্ধ চলবে এখনো
নেইরে অবলা নেই রে ভয়।
খুবই সুন্দর 👌
উত্তরমুছুন