রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২




উচ্ছিষ্ট :: 

রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর।


( চতুর্থ কাব্যগ্রন্থ "আর একটি চাণক্য" থেকে)


আগুন জ্বালাতে তুমি পারো 

ধিক ধিক করে জ্বলে 

হৃদয় যে বড় আঘাত হানে 

কলজে পোড়ো ধীরে ধীরে।


অজ্ঞাতে নিভৃতে অথচ 

উপলব্ধি নেই ....!

বাসর ঘরে বিবস্ত্রা নারীর বেদনা 

তোমাকে লালায়িত করে 

উন্নাসিকতা যেন চরিত্রের বেআব্রু প্রকাশ !

তবুও বলবে এখনো কী 

বুঝে নিতে হয় 

উচ্ছিষ্ট আমি!


*"*"*"*"**""""""""*"*"*"*"*"**"""''''''"

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

 কাছাকাছি


রঞ্জন ভট্টাচার্য ,

ব্যারাকপুর


কিছু পাওয়ার আশা নিয়ে নয় 

কিছু দেবার আশায় স্থির বদ্ধপরিকর 

যদি প্রশ্ন আসে 

কেন দেবো?

উত্তর নেই

কেন?

বিশাল বিশ্ব সংসারে কি আর দেবার আছে 

আমি কিছু না দিলে কি সব অচল?

তা নয় ,

তবুও কিছু দেবার আছে 

সেটা কি ?

তা বলার অপেক্ষা রাখে না 

তা হলো কিছুই না ........

তবে?

তার পরেও কিছু থেকে যায় বাকি 

বলা চলে দিও  না কাউকে ফাঁকি 

বলোনা মিথ্যে কথা 

যা অন্যকে দেবে ব্যথা 

করোনা  প্রবঞ্চনা 

আরো কত কি ...

হিসেব রয়েছে বাকি ।

নিছকই ভাবের ঘোরে বললাম যা 

মনে কিছু করো না 

আছি তোমাদেরই মাঝে এমনি করেই 

তোমাদের কাছাকাছি।


*"*"*"*"*"**********"*"*"*"*"********

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html