বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

 বিশ্ববাসীর গর্ব

রঞ্জন ভট্টাচার্য, বারাকপুর 


নিঃস্ব রিক্ত অথর্ব ভারতবাসীকে জাগানোর একটাই সূর্য উঠেছিল 

অত্যাচার অবিচার আর যত ধারালো কৃপাণ। 

তখনই যে সূর্য উদিত হল সেই ছোট্ট ছেলে 

বিলে ....

ভয় ডর জাতের নামে বজ্জাতি ছিল ঘৃণার প্রকাশ 

কখনই এই অরাজকতা মেনে নেননি এমন কি নিজের পরিবারেও এইসব দেখে যথাযথ শিক্ষা দিয়েছিলেন 

দীর্ঘ সংগ্রামের পর জয়ের পথে পা বাড়ালেন সেই বিবেক ।ভারতবাসীকে একই মন্ত্রে দীক্ষিত করে আসমুদ্র হিমাচল শুধু ভারতেরই জয়গান গেয়ে ভারতকে বিশ্বের দরবারে শীর্ষে উত্তীর্ণ করে তবেই তিনি ক্ষান্ত হয়েছেন ।

জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই তার বুকে আশ্রয় দিয়েছেন এমন বিবেক 

ক'জন থাকতে পারে ....?

সত্যিই তিনি বিবেকানন্দ। 

জাতির গর্ব দেশের গর্ব বিশ্ববাসীর গর্ব।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

 চেতনার পালা 

রঞ্জন ভট্টাচার্য।



নতুন করে জীবন গড়ি, আজ 

শপথের পথে 

চারদিকে জ্বলছে জ্বলুক না 

ক্ষতি কী তাতে !

নিভিয়ে দিয়েছি যত

পুরোন সব জ্বালা 

শুরু হোক নতুন করে 

নব চেতনার পালা।

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নগ্ন পা

 নগ্ন পা

রঞ্জন ভট্টাচার্য ব্যারাকপুর


নারী... 

এখনো নগ্ন কেন?

বিদগ্ধ সামাজে

ঘরে-বাইরে সর্বত্র।

ঘৃণ্য কামনায় বিজ্ঞাপনের পটে ধর্ষিতা করে 

মাতৃত্বের মূর্ত রূপ 

নগ্ন উলঙ্গ আজ 

প্রকাশ্য রাজপথে !

চালতা বহু স্বাদে আস্বাদিত

কোমলতা বেশিদিন নয় 

কঠোর বাস্তবের মুখোমুখি হও।

শনিবার, ১৯ মার্চ, ২০২২

 হৃদয় জুড়ে ::


রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর



এখনো সময় আছে মাখতে পলাশ রং 

এখনো সময় আছে মাখতে অঞ্জন 

এখনো সময় আছে হৃদয়ে হৃদয়ে মাখা 

সময়ে এখনো যায়নি ফুরিয়ে ফোটাতে কাঞ্চন।


এখনো যায়নি হারিয়ে প্রকৃতির হিন্দোল 

এখনো যায়নি হারিয়ে তটিনীর কল্লোল 

এখনো যায়নি হারিয়ে হৃদয়ের ভালোবাসা 

সবার মাঝে মিশে গেলে খুঁজে পাবে হিল্লোল।


এখনো দেখো প্রকৃতি যেন খুশির খেয়ালে হাসে 

এখনো দেখো প্রকৃতির বুকে ভরে আছে কাশে কাশে চোখের পলকে উড়ে যায় দেখো কত না বলাকা 

যায়নি ফুরিয়ে বসন্ত আজও ফুটে আছে গাছে গাছে।


তাইতো আজও পলাশ বকুল ফুটে আছে থরে থরে 

আজও পলাশ যায়নি শুকিয়ে রয়েছ হৃদয় জুড়ে 

যায়নি হারিয়ে প্রেম ভালোবাসা মানুষের মন থেকে 

দেখো বসন্ত আসে ফিরে ফিরে সবার হৃদয় পরে।



********""""""""""*********""""""""********""""""""




রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

 আমার চতুর্থ কাব্যগ্রন্থ "আর একটি চাণক্য" থেকে এই কবিতাটি বন্ধুদের জন্য উৎসর্গ করলাম । আশা করি এটি বন্ধুদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমি আনন্দিত হবো ধন্যবাদ। 



আমার চতুর্থ কাব্যগ্রন্থ "আর একটি চাণক্য" থেকে একটি কবিতা বন্ধুদের জন্য উৎসর্গ করলাম। আশা করি এটি বন্ধুদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমি আনন্দিত হবো ধন্যবাদ।



পুকুর 

রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর।




যৌবনের প্রারম্ভে পুকুরের খোঁজ পেয়েও 

 বিরত থাকি 

সাঁতার কাটিনি কখনো 

প্রবণতা থেকে প্রাবল্য প্রকাশ পায়নি 

দেখতে দেখতে মধ্যগগন অতিক্রান্ত ।

শান্ত হওয়ার পথে অশান্তের বাতাবরণ 

উত্তম রুপে যাচাই করে 

পুকুরে ডুব দিলাম ।

ঘোলা জলে পাক খেতে খেতে 

রুই কাতলা কিছুই পেলাম না 

জীবনভর ডুবসাঁতার দিতে দিতে 

পুঁটির স্বাদে অমৃত খুঁজে পেলাম।



Xxxxxx.     Xxxxxx.     Xxxxxx.    Xxxxx

রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২




উচ্ছিষ্ট :: 

রঞ্জন ভট্টাচার্য 

ব্যারাকপুর।


( চতুর্থ কাব্যগ্রন্থ "আর একটি চাণক্য" থেকে)


আগুন জ্বালাতে তুমি পারো 

ধিক ধিক করে জ্বলে 

হৃদয় যে বড় আঘাত হানে 

কলজে পোড়ো ধীরে ধীরে।


অজ্ঞাতে নিভৃতে অথচ 

উপলব্ধি নেই ....!

বাসর ঘরে বিবস্ত্রা নারীর বেদনা 

তোমাকে লালায়িত করে 

উন্নাসিকতা যেন চরিত্রের বেআব্রু প্রকাশ !

তবুও বলবে এখনো কী 

বুঝে নিতে হয় 

উচ্ছিষ্ট আমি!


*"*"*"*"**""""""""*"*"*"*"*"**"""''''''"

https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html

 https://online.anyflip.com/lkvm/djmp/mobile/index.html